ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তরুণ নিহত এই দিনে মেহজাবীনের জীবন পাল্টে গিয়েছিল রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার ৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের উপাচার্য এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত বদলে যাওয়া ক্যাম্পাস বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কলেজ কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

রাজধানীর খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ বিভাগের তিন কর্মীর মৃত্যু

  • প্রকাশের সময় : Mar 16, 2026 ইং
রাজধানীর খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ বিভাগের তিন কর্মীর মৃত্যু ছবির ক্যাপশন: রাজধানীর খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ বিভাগের তিন কর্মীর মৃত্যু
ad728

রাজধানীর খিলক্ষেতের খাঁপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় আরও দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। তাঁরা সবাই বিদ্যুৎ বিভাগের কর্মী।

পুলিশ জানায়, নিহত ব্যক্তিরা হলেন রাজীব হোসেন (২৫), রাজ্জাক মিয়া (৫৭) ও ফরিদ জামান ওরফে কালু মিয়া (৬৪)।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম বলেন, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই পিএলসির (ডেসকো) একটি দল খাঁপাড়া মন্দিরের পাশে কাজ করছিল। বিকেলে তারা ক্রেন দিয়ে তারের একটি বড় রোল ওপরে তোলার চেষ্টা করছিল। এ সময় পাশের একটি বিদ্যুতের খুঁটির তারের সঙ্গে রোলের তার লেগে সেটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলে থাকা পাঁচজন বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দুজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও একজনকে এশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন। বিদ্যুৎস্পৃষ্ট অন্য দুজন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ জানায়, নিহত রাজীব হোসেনের বাড়ি বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি এলাকায়। তাঁর বাবার নাম মোনায়েম হোসেন। রাজ্জাক মিয়ার বাড়ি একই উপজেলার বাসুকি এলাকায়। তাঁর বাবার নাম চাঁন মিয়া। ফরিদ জামানের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় এলাকায়। তাঁর বাবার নাম আবদুস ছালাম।


নিউজটি আপডেট করেছেন : ABHuraira

কমেন্ট বক্স